Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অবশেষে ২ দিনের রিমান্ডে খুনি জুনেল

কুলাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার একমাত্র আসামি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার আদালত।

৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক আদালতে হাজির হয়ে তৃতীয়বারের মতো জুনেলের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের খবর পেয়ে নিহত আনজুমের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। এর আগে জুনেলকে দুই দফায় আদালতে তোলা হলেও যথাযথ রিমান্ড না পাওয়ায় এলাকায় ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওসি ওমর ফারুক জানান, “আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

উল্লেখ্য, হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় পুলিশ আসামি জুনেলকে গ্রেফতার করে। প্রথমে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলেও এবার রিমান্ডে বিস্তারিত তথ্য উদঘাটনের আশা করছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

অবশেষে ২ দিনের রিমান্ডে খুনি জুনেল

Update Time : ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫