
কমলগঞ্জ প্রতিনিধি :
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সচেতনতা মূল কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ অক্টোবর শুক্রবার বিকালে কমলগঞ্জে আদমপুর বাজারে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে রোড ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ শাখার নেতাকর্মীরা চালক, পথচারী, যাত্রী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া চালনা পরিহার, পথচারী পারাপারে সতর্কতা এবং সড়কে পারস্পরিক দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বলেন, সড়ক নিরাপত্তা শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি একটি সমন্বিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। চালক, পথচারী, যাত্রী, পরিবহন মালিক, আইন প্রয়োগকারী সংস্থা, সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সম্প্রতি সময়ে কমলগঞ্জ উপজেলা সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিসচার পক্ষ থেকে বলা হয়, সড়ক প্রাণহানি কোনো অনিবার্য ঘটনা নয়। সঠিক পরিকল্পনা, নিরাপদ সড়ক অবকাঠামো, দক্ষ চালক, নিরাপদ যানবাহন,
ভাঙ্গাচুড়া রাস্তা ঠিক করা ও কার্যকর আইন প্রয়োগ এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি সেবার ব্যবস্থা নিশ্চিত করা গেলে সড়ক প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সম্প্রতি সময়ে কমলগঞ্জ উপজেলা হেলমেট বিহীনভাবে মোটরসাইকেল আরোহ সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে তাই সংগঠনের সদস্যরা দাবি জানিয়েছে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের ও বেপরোয়া গতি মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।
ক্যাম্পেইন চলাকালে সড়ক ব্যবহারকারীদের নিরাপদ চলাচলের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি পথচারীদের ফুটপাত ও নির্ধারিত পারাপারস্থল ব্যবহারের আহ্বান জানানো হয় এবং চালকদের মোবাইল ফোন ব্যবহার না করে মনোযোগের সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ করা হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সমাজকল্যাণ ও ক্রিয়া সম্পাদক আবু বক্কর, আদমপুর বাজার CNG কমিটি সাধারণ সম্পাদক নিসচা সদস্য সাইদুল ইসলাম চঞ্চল, নিসচা কমলগঞ্জ শাখার সদস্য রাসেল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।

Reporter Name 












