Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আসক সিলেট জেলা কমিটি গঠন সভাপতি এড. সাইফুর রহমান খন্দকার রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম কুলাউড়ায় সমাজসেবক সেলিম আহমদের উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরবর্তী মতবিনিময়। গুড নেইবারস মৌলভীবাজার সিডিপি উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত। কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে সম্পন্ন তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং: কুলাউড়ায় অতিষ্ঠ জনজীবন – এম. আতিকুর রহমান আখই  কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ৪ Time View

​গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠু, দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপুর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,​বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী সামীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গোলাপগঞ্জ উপজেলার সর্বাঙ্গীণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি অর্থ ও প্রকল্পের সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়, সেজন্য কাজের পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার।”
​গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব নোমান উদ্দিন মুরাদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।​সভায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার(সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্ন্যাহ চৌধুরী নার্গিস এবং সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।
​সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কাজের বর্তমান স্থিতি তুলে ধরেন। বিশেষ করে উন্নয়ন প্রকল্পগুলোর সুষম বণ্টন, কাজের মান নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর সর্বসম্মত জোর দাবি জানানো হয়।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার বিভিন্ন সেক্টরের উন্নয়ন অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : এক ঘন্টা আগে