
আব্দুল কাদির : ভুকশিমইল প্রতিনিধি। মৌলভীবাজার কুলাউড়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯), কুলাউড়া শাখার অন্তর্ভুক্ত কুলাউড়া-ভূকশিমইল লাইন পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক জাকির এবং সাংগঠনিক সম্পাদক মো. সেফুল আহমদ।
গত ২৪ অক্টোবর স্থানীয় ছকাপন বাজারের ফাইমা কমিউনিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি জুবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিন্টু, কোষাধ্যক্ষ মো. ওয়াতির মিয়া, প্রচার সম্পাদক মো. শিপন তালুকদার এবং দপ্তর সম্পাদক মাসুম আহমেদ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ময়নুল, মাজহারুল ইসলাম মাহি ও স্বপন আহমেদ।
নব- নিবাচিত লাইন কমিটির মাধ্যমে পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং কুলাউড়া-ভূকশিমইল সড়কে পরিবহন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Reporter Name 



















