
আব্দুল কাদির : ভুকশিমইল প্রতিনিধি :
ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল হক এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ ফেরদৌস আলম তালুকদারের মাতা ও মরহুম আলাউদ্দিনের মৃত্যুতে তাঁদের রুহের মাগফিরাত কামনায় সংগঠনের পক্ষ থেকে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডা. তারু খাঁনের সভাপতিত্বে এবং হাজী আতাউর রহমান আতার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী শুভাকাঙ্ক্ষী এবং ভূকশিমইল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাবেক ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাসুক মিয়া, হাজী আব্দুল মান্নান, হাজী আবুল কালাম, হাজী তোঞ্জব আলী, বাগুল মিয়া, সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলী, সাবেক মেম্বার হোসেন খান, হাজী ফখর উদ্দিন, আমিন উদ্দিন, শহিদুল ইসলাম খসরু, আব্দুল জলিল তোলা, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, আসকির আলী, এম. শামসুল ইসলাম, কাদির মিয়া ও আব্দুল হান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী বদরুল ইসলাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, সিনিয়র সহ-সভাপতি মাতাব খাঁন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, শাহ আলম তালুকদার, শাহ ফেরদৌস আলম তালুকদার, রাজু খান, আব্দুল ওয়াদুদ খোকন, মুহিবুর রহমান সুহেল, মুহিবুল আলম রানুসহ প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম ও মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁদের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
মহান আল্লাহ তাআলা সকল মরহুম ও মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।

আব্দুল কাদির 





















