Dhaka , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ভাটেরায় কাজী মাওলানা শাতির খান (রহ.)-এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন কুলাউড়া উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিমের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সঙ্গে অধ্যাপক কন্যা ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ ৩০ চৈত্র, এরপরও ফি আদায়ের অভিযোগ জীবিত মানুষকে মৃত বলে অপপ্রচার কবিরা গুনাহ, জুলুম ও সামাজিক ফিতনা তৈরীর শামীল ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন

উদ্বোধন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মু. রইস হাসান সারোয়ার

সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনের রাজধানী মানামার প্রাণকেন্দ্রে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মু. রইস হাসান সারোয়ার, এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে বাংলাদেশিরা দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসী উদ্যোক্তারা বিদেশের মাটিতে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, প্রবাসে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে প্রবাসী বাংলাদেশিদের আরও উদ্যোগী হতে হবে। পাশাপাশি বিদেশের মাটিতে স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন, খন্দকার খ’ম আশরাফ উদ্দিন, মোহাম্মদ সেলিম, গিয়াস উদ্দিন মিয়াজী, সিআইপি মহিউদ্দিন, সালাহ উদ্দিন, মাসুদ ও মকবুল হোসেন মুকুল। এ ছাড়া বাহরাইনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

জানা গেছে, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের মালিকানাধীন ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’ দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি কয়েকশ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে রাজধানী মানামায় নতুন অফিস চালু করা হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন

Update Time : ২০ ঘন্টা আগে