Dhaka , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে নিহত ১, আহত ৩ কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ ও সংবর্ধনা কুলাউড়ায় যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন, হস্তক্ষেপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপির দীর্ঘ ১৪ মাস পর নাফিসা হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তে সিআইডি রুহুল কবির রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এডভোকেট আবেদ রাজার ফুলেল শুভেচ্ছা দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন চান বিএনপি নেতা কর্মধার হাজী ফজলুল হক রুবেল প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড কুলাউড়া কর্মধা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মোস্তাক আন্তঃকলিমাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে নিহত ১, আহত ৩

  • Reporter Name
  • Update Time : ১৮ ঘন্টা আগে
  • ৩৩ Time View

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে কংক্রিট ভাঙার ট্রলি উল্টে উসমান মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে খারপাড়া গ্রামের রেলক্রসিং পার হয়ে কিছুদূর যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের জহির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কংক্রিট ভাঙার গাড়িটি খারপাড়া গ্রামের দিকে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার পর হঠাৎ গাড়িটির এস্কেলেটর ভেঙে সেটি উল্টে যায়। এ সময় চালক উসমান মিয়া গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাটেরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রলিতে থাকা আরও তিনজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘিলাছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়ছর আহমদ ও মৃত উসমান মিয়ার ভগ্নীপতি ফটিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে নিহত ১, আহত ৩

কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে নিহত ১, আহত ৩

Update Time : ১৮ ঘন্টা আগে