Dhaka , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের কমলগঞ্জ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সমর্থন চাইলেন আবুল বাশার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগ কমলগঞ্জ বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সচেতন মূলক শিক্ষার্থী সমাবেশ। ভাটেরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ হাফিজ মো. তারেক আহমেদ তালুকদারের তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন মুজিবুর রহমান সভাপতি, সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আসক সিলেট জেলা কমিটি গঠন সভাপতি এড. সাইফুর রহমান খন্দকার রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম কুলাউড়ায় সমাজসেবক সেলিম আহমদের উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ৭৫ Time View

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। নতুন রাষ্ট্রপতি হিসেবে তাঁর সামনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন অধ্যায়ের সূচনা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

Update Time : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬