Dhaka , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তঃকলিমাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনায় ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ভাটেরিয়ান সিলেটের অন্তরঙ্গ আয়োজনে প্রবাসী শামীম ও আমিনুরকে সংবর্ধনা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে মৌলভীবাজারে মাওলানা আব্দুল হালিম এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল: চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি। আনারস মার্কার প্রতীক পেয়েছেন আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে এসএসসি ২০১৭ ব্যাচের সংবর্ধনা প্রদান আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম মনোনয়ন দাখিল।

আন্তঃকলিমাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ১২ ঘন্টা আগে
  • ৭২ Time View

ভাটেরা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলিমাবাদ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত জমজমাট ফাইনালে মুখোমুখি হয় এনামুল সিদ্দিক একাদশ ও সিয়াম-জসিম একাদশ।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে সিয়াম-জসিম একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মো. শামীম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজার শিবির আহমদ, ফটিক খান, আকুল খান, হারুন আহমদ, কলা সিদ্দিক, আলতা মিয়া, মইনুদ্দিন রাহাত, সাইফুল ইসলাম, ফ্লাওয়ার্স স্পোর্টিং ক্লাবের সদস্য অনন্তম এবং জুনেদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রথম পুরস্কার প্রদানে সহযোগিতা করেন জুনেদ খান। দ্বিতীয় পুরস্কার বা রানার্সআপ দলের পুরস্কার প্রদানে সহযোগিতা করেন শারফুল খান।

ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত সমর্থনে পুরো আয়োজনটি উৎসবের আমেজে পরিণত হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আন্তঃকলিমাবাদ যুব সংঘের উদ্যোগে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আন্তঃকলিমাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন

আন্তঃকলিমাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন

Update Time : ১২ ঘন্টা আগে