Dhaka , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন শ্রমিক ভিসা চালুর দাবি প্রবাসী ব্যবসায়ীদের কমলগঞ্জ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সমর্থন চাইলেন আবুল বাশার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগ কমলগঞ্জ বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সচেতন মূলক শিক্ষার্থী সমাবেশ। ভাটেরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ হাফিজ মো. তারেক আহমেদ তালুকদারের তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন মুজিবুর রহমান সভাপতি, সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ১৭৯ Time View

কুলাউড়া টুডে ডেস্ক: প্রতিবেশীকে হত্যার মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। পরে এ হত্যাকাণ্ডের দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শরীফ আলীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ প্রায় ১২ বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা ও দায়রা জজ আদালতের এপিপি তোফায়েল আহমদ বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেছিলেন শরীফ আলী। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালেও তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে আসে। আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে কেউ পার পায় না—এটি আবারও প্রমাণিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

Update Time : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬