Dhaka , বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ২০ আগস্ট ভাটেরায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা তালামীযে ইসলামিয়া কুলাউড়া সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। শামসুল ইসলাম হাসান সভাপতি, শাহিন আহমদ সাধারণ সম্পাদক। কুলাউড়ায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা, ৪ মাম’লায় জরি’মানা সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক ব্রিটেনে দারুল কিরাতের চূড়ান্ত পরীক্ষায় ৬০১ শিক্ষার্থী রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক  অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে নবাগত ইউএনও সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত। ভুকশিমইলকে মডেল ইউনিয়ন গঠনে কাজ করতে চাই – চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক’ পত্রিকার ভূমিকা -এম আতাউর রহমান পীর
ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

ভাটেরায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী:

ক্যাশলেস লেনদেনের প্রসার, ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বৃদ্ধি এবং নিরাপদ ও সহজ ব্যাংকিং ব্যবস্থার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় পূবালী ব্যাংক পিএলসি’র ভাটেরা বাজার শাখার উদ্যোগে রাজমহল পাটি সেন্টারে ক্যাশলেস লেনদেন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ভাটেরা বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র ভাটেরা বাজার শাখা প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক: প্রদ্যোৎ কান্তি দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার: তৌসিফ আনোয়ার খান, পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক: আলমগীর হোসেন, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শেখ সাইদুল ইসলাম পাকি, ভাটেরা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. সলিম উদ্দিন, সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মো. ফয়জুর রহমান, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম তালুকদার, এবং স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের মাধ্যমে মানুষ আরও সহজ, দ্রুত ও নিরাপদে আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারেন। একই সঙ্গে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেও ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের পদ্ধতি, নিরাপদে অনলাইন ও ইলেকট্রনিক লেনদেন সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ডিজিটাল ব্যাংকিং সেবার বিষয়ে আরও সচেতন করা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতার বিকল্প নেই। ব্যক্তিগত তথ্য, পিন, ওটিপি বা ব্যাংকিং সংক্রান্ত গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার না করে সতর্কতার সঙ্গে ব্যাংকিং সেবা গ্রহণ করতে হবে। নিরাপদ ও আধুনিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি গ্রাহক ও সাধারণ জনগণেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি’র ভাটেরা বাজার শাখার শাখা ব্যবস্থাপক: মো. রাকিবুল হাসান বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা এবং ক্যাশলেস লেনদেনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যাংক গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তাদের আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ২০ আগস্ট

ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

ভাটেরায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা

Update Time : ২০ ঘন্টা আগে