
মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নবমনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং কুলাউড়ার গণমানুষের নেতা এডভোকেট আবেদ রাজা।
সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি নিজ হাতে এই ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুস সালামসহ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে এডভোকেট আবেদ রাজা বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সার্বিক শারীরিক ও রাজনৈতিক খবরাখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয়তাবাদী শক্তির ঐক্য এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Reporter Name 
















