
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া কর্মধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ রাজনীতির পাশাপাশি পেশায় একজন ব্যবসায়ী তার বাবা হাজী রফি মিয়া মহাজন একজন স্বনামধন্য ব্যবসায়ী। এলাকায় রয়েছে অনেক সুনামের গল্প তিনি আশাবাদী দল মূল্যায়ন করলে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উপহার দিবেন।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় মোস্তাক তার প্রার্থীতা ঘোষণা করেন ও দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দুই আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মোস্তাক আহমেদ জানান, তিনি নির্বাচিত হলে কর্মধা ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তার এই প্রার্থিতা ঘোষণা। স্থানীয়রা জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বাড়বে।

Reporter Name 



















