Dhaka , শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনায় ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ভাটেরিয়ান সিলেটের অন্তরঙ্গ আয়োজনে প্রবাসী শামীম ও আমিনুরকে সংবর্ধনা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে মৌলভীবাজারে মাওলানা আব্দুল হালিম এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল: চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি। আনারস মার্কার প্রতীক পেয়েছেন আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাটেরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে এসএসসি ২০১৭ ব্যাচের সংবর্ধনা প্রদান আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম মনোনয়ন দাখিল। কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

ভাটেরিয়ান সিলেটের অন্তরঙ্গ আয়োজনে প্রবাসী শামীম ও আমিনুরকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ৯ ঘন্টা আগে
  • ৪৪ Time View

সিলেট প্রতিনিধি:

ভাটেরিয়ান সিলেটের প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব ও যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ এবং ইতালি প্রবাসী আমিনুর রহমানের সম্মানে এক অন্তরঙ্গ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরিয়ান সিলেটের সহ-সভাপতি মো. শফিক মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মারুফ খান। প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এবং গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এ কে এম মতিউর রহমান আজাদ, বিশেষ অতিথির বক্তব্যে দেন, প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব ও যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, ইতালি প্রবাসী আমিনুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাটেরিয়ান সিলেটের সহ-সভাপতি আহমদ কবির রিপন,
সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল করিম এবং ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। আরও বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি মুন্সিবাজার শাখার ব্যবস্থাপক শিব্বির আহমদ, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক শহিদুল ইসলাম টিটু, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ মো. সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম,
ভাটেরিয়ান সিলেটের কোষাধ্যক্ষ মো. লুৎফুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খান, ভাটেরা ট্যুরিস্ট গ্রুপের সভাপতি আখলুছ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক আজন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটেরিয়ান সিলেটের ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করিম, ইঞ্জিনিয়ার আলাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ জাবলু, সুমন আহমদ, তানজিমুল ইসলাম, ইজাজ হাসান খান, জয়নুল আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করেও নিজ এলাকার মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভাটেরিয়ান সিলেটের মাধ্যমে ভাটেরার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আড্ডায় প্রবাসী দুই অতিথি শামীম আহমদ ও আমিনুর রহমানের সঙ্গে সংগঠনের সদস্যদের দীর্ঘদিনের স্মৃতিচারণ, ভাটেরার বিভিন্ন সামাজিক বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পরে প্রবাসী দুই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ভাটেরিয়ান সিলেটের অন্তরঙ্গ আয়োজনে প্রবাসী শামীম ও আমিনুরকে সংবর্ধনা

Update Time : ৯ ঘন্টা আগে