Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। এসএসসিতে GPA-৫ পেল ভাটেরার সামিউল ইসলাম খান জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান -মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ভাটেরা রেলওয়ে স্টেশনে আইপিএসের ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নিল কর্তৃপক্ষ ভাটেরা ইউনিয়নে NCP-তে যোগ দিলেন দুবাই প্রবাসী আহমেদ টিটু মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ কাতার শাখার দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন এম. নাসের রহমান

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন।

  • Reporter Name
  • Update Time : ১৬ ঘন্টা আগে
  • ১১ Time View

কুলাউড়া উপজেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ কর্মসুচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো আবুল মাসুদ, কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কমকর্তা খোরশেদ আলম প্রমুখ।

ইউএনও সানজিদা আক্তার জানান, ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ বাড়ির আঙ্গিনা,ঝোপঝাড় নিজ উদোগে পরিষ্কার করাসহ প্রতি শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন কুলাউড়া পৌর এলাকার সড়ক, ড্রেন, নালা-নর্দমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান চিহ্নিত করে পানি অপসারণ করা হয়। ## ছবি ক্যাপশন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন।

Update Time : ১৬ ঘন্টা আগে