Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুলাউড়া মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় ফাজিল ১ম বর্ষের নবীন বরণ ও ছবকদান

রেজাউল ইসলাম শাফি:

কুলাউড়া মনসুর মোহাম্মদিয়া সিনিয়র (ফাজিল) মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফাজিল ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবকদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩১ আগস্ট রোববার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মাদ্রাসার ঐতিহ্য ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান।

মাদ্রাসার সহ-অধ্যাপক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-অধ্যাপক আব্দুল মুন্তাজিম, গভর্নিং বডির সহ-সভাপতি মো. সাইফুর রহমান, সদস্য মহি উদ্দিন রিপন ও সোহেল আহমদ। এছাড়া, মাদ্রাসার প্রভাষক হাবিবুর রহমান হাসানী, তফজ্জুল রহমান আনসারী ও সুয়াইব আহমদ নতুন শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রথম বর্ষের ছাত্র আব্দুস সালাম ও সাইদুল ইসলাম। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সহযোগী অধ্যাপক মাওলানা শিফাউল ইসলামের ফাজিল ক্লাসের নবীন শিক্ষার্থীদের ছবক প্রদান। ছবকের মাধ্যমে তিনি শিক্ষাজীবনের শুরুতে শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান ও আদর্শের পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কুলাউড়া মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় ফাজিল ১ম বর্ষের নবীন বরণ ও ছবকদান

Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫