Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুলাউড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব, পরিবার আতঙ্কে

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে বর্বরোচিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত ১২ আগস্ট (২০২৫) সন্ধ্যায় ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে বাড়িতে থাকা একটি গাভী দগ্ধ হয়ে মারা গেছে বলে জানা যায় এবং হামলায় আহত হয়েছেন সানির বাবা-মা।
​
​স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজমুল আহমদ সানির বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

​হামলাকারীরা পরিবারের সদস্যদের জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। এতে একটি গাভী জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় সানির মা মোছাঃ লাভলী বেগম ও বাবা মোঃ হানিফ শারীরিক নির্যাতনের শিকার হয়ে আহত হন।
​
​ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি রাজনৈতিক বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি নেতা মোঃ আযাদ মিয়া সিদ্দিকী ও তার ছেলে বেলাল সিদ্দিকী সরাসরি এই হামলার নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে তারা এই নাশকতা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
​এ ছাড়াও অভিযোগ উঠেছে, ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (জামায়াত সমর্থিত) শেখ সাইদুল ইসলাম পাখি ইতিপূর্বে ভুয়া রেজুলেশনের মাধ্যমে সানির পরিবারকে সমাজচ্যুত করার চেষ্টা করেছেন।
​
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভাটেরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি বলেন, “এই বিষয়ে ফোনে কিছু বলা সম্ভব নয়, বিস্তারিত জানতে অফিসে আসতে হবে।”
​
​হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসে অবস্থানরত সানির বাবা-মা। বর্তমানে তারা প্রাণভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সানির পরিবার জানান, সানি দেশে ফিরলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কুলাউড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব, পরিবার আতঙ্কে

Update Time : ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫