Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুরে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৩০৮ Time View

পিরোজপুরে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক শিক্ষার্থীকে অপহরণের পর শারীরিক নির্যাতনের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করলে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ঘোষেরহাট এলাকার দুলাল গাজী ও তার ছেলে রিদয় গাজী। রিদয় গাজী পেশায় রাজমিস্ত্রি।

মামলার এজাহার অনুযায়ী, রিদয় গাজী দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল। গত ২২ জানুয়ারি সে শিক্ষার্থীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় এবং কয়েকদিন আটকে রাখে। পরে বিয়ের নাটক সাজিয়ে তাকে নিজের বাড়িতে রেখে শারীরিকভাবে নির্যাতন করে।

ভুক্তভোগীর মা বলেন,
_”আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে কয়েকদিন আটকে রাখে, পরে বিয়ের নাটক সাজিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। আমরা আনতে গেলে বাধা দেয় এবং মামলা করতেও হুমকি দেয়। আমি আমার মেয়ের জন্য ন্যায়বিচার চাই।”

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন,
_”ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলার ভিত্তিতে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা পিরোজপুর সদর হাসপাতালে করা হবে।”

এই ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

পিরোজপুরে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

Update Time : ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫