Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, আটক ৩ কমলগঞ্জ রেমিটেন্স যোদ্ধা মানবিক ফাউন্ডেশনে সদস্য জামিলা খাতুনে প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান। ভাটেরায় এনসিপির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত। মেধাবীরা আগামীদিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে –ফারুক উদ্দিন আহমেদ গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা জুড়ীতে সিএনজি চালক কালাম হত্যা: মা-মেয়েসহ গ্রেপ্তার ২ কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরীর ইন্তেকাল। ভাটেরা ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক শাহ বদর নির্বাচিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন কুলাউড়া বিএনপি নেতা রফিক মিয়া ফাতু কুলাউড়ায় চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার রেইনকোট বিতরণ করলেন এমপি শওকতুল

মৌলভীবাজারে কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, আটক ৩

কুলাউড়া টুডে ডেস্ক:

মৌলভীবাজারে ১৩ বছরের এক কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্তদের একজন মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের সহযোগিতায় জেলা ও সদর পর্যায়ের কয়েকজন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অভিযুক্তদের আটকে সহায়তা করেন বলে জানা গেছে। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এবং মামলার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মৌলভীবাজারে কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, আটক ৩

মৌলভীবাজারে কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, আটক ৩

Update Time : ৫ ঘন্টা আগে