Dhaka , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি শওকতুল ইসলাম শকু কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জালাল মো. আশফাক তুলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা প্রণোদনা প্রদান পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি – ডিসেম্বরে দেশে আসার সেই দুঃস্বপ্ন ভুলে যান- এমপি শওকতুল ইসলাম ভাটেরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রশিদ সিদ্দিকীকে সংবর্ধনা মক্তব বন্ধ, হারিয়ে যাচ্ছে শিশুদের নৈতিক ও ইসলামী শিক্ষার ভিত্তি! নির্বাচনে ব্যক্তিস্বার্থ নয়, প্রাধান্য পাক যোগ্য নেতৃত্ব ২০১৮ সালের নির্বাচনী সহিংসতা: কুলাউড়ায় এম এম শাহীনসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।

কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জালাল মো. আশফাক

কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

​মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জালাল মো. আশফাক।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।

​এর আগে তিনি বান্দরবানে কর্মরত ছিলেন। প্রশাসনিক বদলির আদেশের পরিপ্রেক্ষিতে বান্দরবান থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয় তাঁকে।
দায়িত্ব গ্রহণের পর তিনি কুলাউড়া উপজেলা ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

​নতুন কর্মস্থলে যোগদানের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করে জালাল মো. আশফাক বলেন, “অপরূপা বান্দরবান থেকে চায়ের দেশ মৌলভীবাজারে নতুন কর্মস্থলে যোগদান করেছি। কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এটি আমার নতুন পরিচয়। এই উপজেলার সাধারণ মানুষের সেবায় এবং ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। নতুন এই দায়িত্ব পালনে আমি কুলাউড়াবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

​উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাজনা আদায়সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন দাপ্তরিক ও নাগরিক সেবা প্রদানে সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে কুলাউড়া উপজেলার ভূমি অফিসের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি শওকতুল ইসলাম শকু

কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জালাল মো. আশফাক

Update Time : ২২ ঘন্টা আগে