Dhaka , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৮ নভেম্বর ভাটেরায় আসছেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল কুলাউড়া ও জুড়ী- বড়লেখা আসনের সংসদ সদস্যদের কাছে আতিকুর রহমান আখই এর খোলা চিঠি সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে – এমপি শওকতুল ইসলাম কমলগঞ্জে নবাগত ওসির সাথে নিসচা কমলগঞ্জ শাখার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ ও যানজট নিরেশনের মতবিনিময়অনুষ্ঠিত কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা কমলগঞ্জে আদমপুরে নতুন কুঁড়ি স্পোর্টস’ ইউনিয়ন পর্যায়ের বাছাই কমিটির সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।

বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনে বসবাসরত মৌলভীবাজার প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ১২ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাজধানী মানামার কে সিটি পার্টি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংগঠনের আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আরিফ মিয়া ও দফতর সম্পাদক সুমন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সাব্বির আহমেদ।

​সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, মৌলা মিয়া, শামিম আহমেদ ওলি, আব্দুস ছাত্তার, মোহাম্মদ ছাদ, রানা,টিপু সুলতান,শেখ সিতু,সাইদুর রহমান সোহেল,অলক পাল, সানু মিয়া,সামাদ হাসান,মোঃশাহিন সহ অনেকে।

সাংবাদিক ও কমিউনিটির আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ গত চার বছরে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান, বাহরাইনে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরার এয়ার টিকিটের ব্যবস্থা করা এবং মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর মতো মানবিক কাজে প্রায় ৪০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। আগামীতেও নিজ এলাকার উন্নয়ন এবং প্রবাসী ও দেশের অসহায় মানুষের কল্যাণে এই সেবামূলক ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

​সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আহ্বায়ক জসিম উদ্দিন।
নবগঠিত এই কমিটিতে সৈয়দ সুরমান মিয়াকে দ্বিতীয়বারের মতো সভাপতি, বিষ্ণু পদ দেবকে সাধারণ সম্পাদক এবং সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

​সবশেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।

Update Time : ৮ ঘন্টা আগে