Dhaka , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৮ নভেম্বর ভাটেরায় আসছেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল কুলাউড়া ও জুড়ী- বড়লেখা আসনের সংসদ সদস্যদের কাছে আতিকুর রহমান আখই এর খোলা চিঠি সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে – এমপি শওকতুল ইসলাম কমলগঞ্জে নবাগত ওসির সাথে নিসচা কমলগঞ্জ শাখার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ ও যানজট নিরেশনের মতবিনিময়অনুষ্ঠিত কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা কমলগঞ্জে আদমপুরে নতুন কুঁড়ি স্পোর্টস’ ইউনিয়ন পর্যায়ের বাছাই কমিটির সভা অনুষ্ঠিত।

ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ৮ ঘন্টা আগে
  • ১১ Time View

আব্দুল কাদির : ভুকশিমইল প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইলে উৎসবমুখর পরিবেশে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বাদে ভুকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাহিদুর রহমানের সভাপতিত্বে এবং ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি আয়োজন কমিটির সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস জনাব কবিরুজ্জামান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমইল আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব হাফিজুল ইসলাম এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব সাহেদ আহমদ।

অনুষ্ঠানে ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম, কিডস ওয়ার্ল্ড ভাটেরার প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সেতু, ডা. আমিরুল ইসলাম, ব্যবসায়ী জুয়েল আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ আলী জমশেদ, মোঃ আব্দুল কাদির প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

Update Time : ৮ ঘন্টা আগে