Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। এসএসসিতে GPA-৫ পেল ভাটেরার সামিউল ইসলাম খান জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান -মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ভাটেরা রেলওয়ে স্টেশনে আইপিএসের ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নিল কর্তৃপক্ষ ভাটেরা ইউনিয়নে NCP-তে যোগ দিলেন দুবাই প্রবাসী আহমেদ টিটু মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ কাতার শাখার দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন এম. নাসের রহমান

কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক

আশরাফুল ইসলাম জুয়েল : বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (BULA)-এর ২০২৬ সালের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সন্তান অ্যাডভোকেট সম্রাট আলমগীর।

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ জাহিদ ইসলাম সোহাগ। নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সম্রাট আলমগীরসহ অন্যান্যরা।

অ্যাডভোকেট সম্রাট আলমগীর কুলিয়ারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পালোটিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আব্দুল সাত্তার। তিনি কুলিয়ারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহাম্মদ মিয়ার ভাতিজা।

আইন পেশায় দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সম্রাট আলমগীরের এ দায়িত্বপ্রাপ্তিকে তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জাতীয় পর্যায়ের আইনজীবীদের সংগঠনে দায়িত্ব পাওয়ায় কুলিয়ারচরেও আনন্দের সৃষ্টি হয়েছে।

এদিকে, BULA-এর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট সম্রাট আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, বন্ধু, স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক

কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক

Update Time : ৯ ঘন্টা আগে