
দোহা, কাতার | ৩ আগস্ট ২০২৬ ইং
হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ, কাতার শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) কাতারের রাজধানী দোহার ফিরোজা আব্দুল আজিজ এলাকার আনিশা রেস্তোরাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ, কাতার শাখার সভাপতি আব্দুল জলিল সেবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের আন্তর্জাতিক সম্পাদক ও লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব মাহফুজ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ, বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কাতার শাখার সাধারণ সম্পাদক মাতাব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন লেবু মিয়া, সাইফুর রহমান, রুবেল আহমদ, সালাউদ্দিন আহমেদ, বেলাল আহমদ, জুনেদ আহমেদ, এবাদুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ, হাফিজ মুবিন ও আহমদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং দ্বীনি ও মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরে হযরত ছাতাপীর (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সংগঠনের সার্বিক কল্যাণ, দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় বক্তারা বলেন, হযরত ছাতাপীর (রহ.)-এর স্মৃতি ও আদর্শকে ধারণ করে দ্বীনি, সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মহান আল্লাহ তাআলা হযরত ছাতাপীর (রহ.)-এর রূহের মাগফিরাত দান করুন এবং তাঁর স্মৃতিকে কেন্দ্র করে পরিচালিত সকল দ্বীনি ও মানবিক কার্যক্রম কবুল করুন—আমিন।

Reporter Name 













