
আশরাফুল ইসলাম জুয়েল:
কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিভিন্ন দেশে থাকা এলাকার প্রবাসীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে ( ২৮ আগষ্ট) শুক্রবার বিকাল ৩টায় উত্তর সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মজদি মিয়ার সভাপতিত্বে সাইদুর রহমানের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভুকশিমইল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম, ইমরান আলী।শামীম আহমদ
এছাড়া ও উপস্থিত ছিলেন প্রবাসী ফখরুল ইসলাম
মোঃ হাতিম আলী,
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন মোল্লা বলেন প্রবাসী হলেন দেশের চালিকা শক্তি, দেশে উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম।দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রবাসী সাইদুর রহমান বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাবো।

Reporter Name 





















