Dhaka , শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৫ ভাটেরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চান আলহাজ্ব আব্দুল জব্বার সিদ্দিকী কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে নিহত ১, আহত ৩ কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ ও সংবর্ধনা কুলাউড়ায় যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন, হস্তক্ষেপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপির দীর্ঘ ১৪ মাস পর নাফিসা হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তে সিআইডি

কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৫

  • Reporter Name
  • Update Time : ২০ ঘন্টা আগে
  • ১৫ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

এ ঘটনায় আহত এনসিপি নেতা তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলাটি নং-২৮। মামলায় পাঁচজনকে আটক করা হলেও অন্য আসামিরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ অভিযোগ করে বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা তাদের ওপর আক্রমণ করেন।

এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। দলীয়ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক পাঁচজনকে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৫

Update Time : ২০ ঘন্টা আগে