Dhaka , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড কুলাউড়া কর্মধা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মোস্তাক আন্তঃকলিমাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনামুল সিদ্দিক একাদশ চ্যাম্পিয়ন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনায় ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ভাটেরিয়ান সিলেটের অন্তরঙ্গ আয়োজনে প্রবাসী শামীম ও আমিনুরকে সংবর্ধনা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে মৌলভীবাজারে মাওলানা আব্দুল হালিম এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল: চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি। আনারস মার্কার প্রতীক পেয়েছেন আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাল ইসলাম বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১৫ ঘন্টা আগে
  • ৩৮ Time View

কুলাউড়া টুডে ডেস্ক: প্রতিবেশীকে হত্যার মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। পরে এ হত্যাকাণ্ডের দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শরীফ আলীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ প্রায় ১২ বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা ও দায়রা জজ আদালতের এপিপি তোফায়েল আহমদ বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেছিলেন শরীফ আলী। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালেও তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে আসে। আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে কেউ পার পায় না—এটি আবারও প্রমাণিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

Update Time : ১৫ ঘন্টা আগে