Dhaka , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৮ নভেম্বর ভাটেরায় আসছেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল কুলাউড়া ও জুড়ী- বড়লেখা আসনের সংসদ সদস্যদের কাছে আতিকুর রহমান আখই এর খোলা চিঠি সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে – এমপি শওকতুল ইসলাম কমলগঞ্জে নবাগত ওসির সাথে নিসচা কমলগঞ্জ শাখার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ ও যানজট নিরেশনের মতবিনিময়অনুষ্ঠিত কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা কমলগঞ্জে আদমপুরে নতুন কুঁড়ি স্পোর্টস’ ইউনিয়ন পর্যায়ের বাছাই কমিটির সভা অনুষ্ঠিত। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন কুলাউড়ায় এইচএসসির ফলাফলে পাশের হারে শীর্ষে ভাটেরা কলেজ

সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে – এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে শিক্ষা নিয়ে সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার সুফল আমরা সকলেই পাবো। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে কুলাউড়া উপজেলার ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান। তিনি ভুকশিমইল দারুল উলুম মাদ্রাসার ফলাফলসহ সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন এবং প্রতিষ্টানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিগত সরকারের সমালোচনা করে এমপি শওকতুল ইসলাম আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনাসহ তাঁর সহযোগীরা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ও কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা নিজেদের জন্য আখের গুছিয়েছে। দেশকে ঋণগ্রস্থ করে বিপদে ফেলে গেছে। এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সরকারকে কিছুটা সময় দিতে হবে।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য
দেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির,
বিএনপি নেতা সিরাজুল ইসলাম রাজন, সহকারী শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বি আর ডিবির সভাপতি আতাউর রহমান আতা, ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বিএনপি নেতা মানিক মিয়া, ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু, খসরু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক এ এইচ এম বজলুল হক । অনুষ্ঠানে শুরুতে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে – এমপি শওকতুল ইসলাম

Update Time : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬