Dhaka , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি কুলাউড়া’র সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নবনির্বাচিত এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে সহযোগী বিদ্যালয় সমূহের অংশগ্রহণে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত গুড নেইবারস্ বাংলাদেশের উদ্দ্যোগে কমলগঞ্জে, বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। ভৈরবে ফল কিনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৫ দিন ধরে মেলেনি সন্ধান পবিত্র মাহে রমজান শুরু, আগামীকাল থেকে রোজা সিলেটের চার কৃতি সন্তান মন্ত্রিসভায় — আনন্দ ও প্রত্যাশায় মুখর পুরো বিভাগ

ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৮৮ Time View

ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

রাজধানী ও নারায়ণগঞ্জে চালানো সাঁড়াশি অভিযানে ২৯ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের অন্যতম হোতা সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঈদ সামনে রেখে জাল টাকা তৈরি ও বাজারে ছাড়ার চেষ্টায় সক্রিয় হয়ে উঠেছিল এই চক্র। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট তৈরি ও বিক্রি করছিল।

উপ-পুলিশ কমিশনার জানান, অপরাধীরা ইতোমধ্যে ৪০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। আরও বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করে তারা সরবরাহের অপেক্ষায় ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং জাল নোট চক্র নির্মূলে আরও অভিযান চালানোর পরিকল্পনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

Update Time : ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫