Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

চাপাতি হাতে ভাইরাল আদাবরের ‘টুন্ডা বাবু’ গ্যাংয়ের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৯৯ Time View

রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোরকে সাধারণ মানুষকে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায়। এই ভয়ংকর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। অবশেষে, শনিবার (১৫ মার্চ) মধ্যরাতে ওই কিশোরসহ চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

জানা গেছে, গ্রেফতার হওয়া কিশোরটি ‘টুন্ডা বাবু’ গ্রুপের প্রশিক্ষিত সদস্য। এই গ্যাং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত করতে বিশেষ প্রশিক্ষণ দিতো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভাইরাল করে সন্ত্রাসী কার্যক্রমে আকৃষ্ট করতো। গ্যাংটির নেতৃত্বে ছিল কুখ্যাত অপরাধী টুন্ডা বাবু ও তার ভাই স্বপন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী দ্রুত অনুসন্ধান চালিয়ে গ্যাং সদস্যদের অবস্থান চিহ্নিত করে। রাত ১১টা থেকে ২টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে চার কিশোর গ্যাং সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
– ৫২০ পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাঁজা স্টিক
– তিনটি বড় সামুরাই
– একটি চাপাতি
– ছয়টি ছোট-বড় ছুরি

উল্লেখ্য, কুখ্যাত সন্ত্রাসী টুন্ডা বাবু কিছুদিন আগেই র‍্যাবের হাতে গ্রেফতার হয়। তার অনুপস্থিতিতে তার ছোট ভাই স্বপন গ্যাংটির নেতৃত্ব দিচ্ছিল। তবে এবার স্বপনসহ গ্যাংয়ের চার সদস্যকে ধরার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের সাফল্য পেল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযানে ‘টুন্ডা বাবু’ গ্যাংয়ের নিয়ন্ত্রণ প্রায় ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে এ ধরনের কিশোর অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

চাপাতি হাতে ভাইরাল আদাবরের ‘টুন্ডা বাবু’ গ্যাংয়ের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

Update Time : ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫