Dhaka , সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আটক ৫

কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১৫ ঘন্টা আগে
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎৩০ আগস্ট রোববার সকাল ১১ টায় কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার আলিশান হাউজের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত সুমাইয়া আক্তার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জজ মিয়ার মেয়ে। সে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পতিলাসাঙ্গন গ্রামের শাওন রহমানের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

‎সন্ধ্যায় মেয়ের মা কুলাউড়া থানায় অভিযোগ পত্রে উল্লেখ করে লিখেন, রোববার সকাল ১১টার দিকে সুমাইয়ার স্বামী শাওন রহমান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। পরে তিনি শাশুড়ি ও পরিবারের সদস্যদের বাসায় আসতে বলেন। তারা বাসায় গিয়ে সুমাইয়াকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা ভেঙে প্রবেশ করে তাকে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ।

‎পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন তারা জানান।

‎এবিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, সুমাইয়াকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এদিকে, নিহত সুমাইয়া আক্তারের মা সেলিনা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

Update Time : ১৫ ঘন্টা আগে