
বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা এবং ভাটেরিয়ান সিলেটের প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন।
সময়ের স্বল্পতার কারণে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের অনেকের সঙ্গে যোগাযোগ এবং সরাসরি দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন আমার এই অনিচ্ছাকৃত অপারগতাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এটাই আমার প্রত্যাশা।
স্বল্প সময়ের এই সফরে যারা আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান দিয়ে আমাকে আপন করে নিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া আমার জীবনের পথচলার অন্যতম বড় প্রেরণা। আপনাদের ভালোবাসা হৃদয়ে ধারণ করে জীবনের বাকি পথটুকু চলতে চাই।
সবার কাছে আমার জন্য আন্তরিক দোয়া কামনা করছি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ, সুন্দর ও নিরাপদ রাখুন। আমিন।

Reporter Name 




















