Dhaka , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি – ডিসেম্বরে দেশে আসার সেই দুঃস্বপ্ন ভুলে যান- এমপি শওকতুল ইসলাম ভাটেরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রশিদ সিদ্দিকীকে সংবর্ধনা মক্তব বন্ধ, হারিয়ে যাচ্ছে শিশুদের নৈতিক ও ইসলামী শিক্ষার ভিত্তি! নির্বাচনে ব্যক্তিস্বার্থ নয়, প্রাধান্য পাক যোগ্য নেতৃত্ব ২০১৮ সালের নির্বাচনী সহিংসতা: কুলাউড়ায় এম এম শাহীনসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ভুকশিমইলে ফ্রেন্ডস প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৮ নভেম্বর ভাটেরায় আসছেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ৩৩৪ Time View

কুলাউড়া টুডে ডেস্ক: প্রতিবেশীকে হত্যার মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। পরে এ হত্যাকাণ্ডের দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শরীফ আলীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ প্রায় ১২ বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা ও দায়রা জজ আদালতের এপিপি তোফায়েল আহমদ বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেছিলেন শরীফ আলী। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালেও তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে আসে। আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে কেউ পার পায় না—এটি আবারও প্রমাণিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি – ডিসেম্বরে দেশে আসার সেই দুঃস্বপ্ন ভুলে যান- এমপি শওকতুল ইসলাম

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

Update Time : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬