Dhaka , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিসচা কমলগঞ্জ শাখারপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি মোঃ আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান। মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ। কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম কুলাউড়া ভাটেরা স্টেশন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ভাটেরা জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন কুলাউড়া বাদে ভুকশিমইলে মইনউদ্দিনের ঘর নির্মাণে তরুণ সমাজের অর্ধলক্ষ টাকা অনুদান কুলাউড়া পাবলিক লাইব্রেরী’র অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু 

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আবু হানিফ নির্বাচিত হন।

এদিকে আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজনগর থানার এসআই অরূপ সরকারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। একইভাবে সাইবার মামলার আসামি গ্রেপ্তার এবং মাদক ও চোরাই মোবাইল-নগদ অর্থ উদ্ধারে বিশেষ অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, কর্মদক্ষতা ও পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে গতিশীলতা বাড়াবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিসচা কমলগঞ্জ শাখারপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি মোঃ আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Update Time : ৪ ঘন্টা আগে