Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত।

ভাটেরা জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ১৩৪ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মানবকল্যাণে নিবেদিত চ্যারিটি প্রতিষ্ঠান ভাটেরা জেনারেল হাসপাতালে রোগীদের জরুরি সেবার মান বাড়াতে যুক্ত হয়েছে নতুন একটি অ্যাম্বুলেন্স। শুক্রবার (৭ আগস্ট) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন এ অ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভাটেরা জেনারেল হাসপাতালটি দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের অর্থায়নে নির্মিত ও পরিচালিত হয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটেরা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট সার্জন ডা. আহমদ আল-আমিন, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আব্দুল হামিদ খান, চিকিৎসক ডা. মামুন মিজানুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হামিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি হাসপাতালের জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চেয়ারম্যান সার্জন ডা. আহমদ আল-আমিনের ব্যক্তিগত উদ্যোগে আধুনিক অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আলোচনায় বক্তারা বলেন, নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় ভাটেরা ও আশপাশের এলাকার রোগীদের জরুরি সময়ে দ্রুত ও নিরাপদ যাতায়াতের সুযোগ আরও বাড়বে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে এ অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভাটেরা জেনারেল হাসপাতালের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরে হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি, মানবতার সেবায় সাফল্য এবং হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট দাতা ও শুভাকাঙ্ক্ষীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে অতিথিরা ফিতা কেটে নতুন অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাম্বুলেন্সের মাধ্যমে এলাকার রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা ও দ্রুত যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী

ভাটেরা জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

Update Time : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬