Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত।

কুলাউড়া আদর্শ পাঠাগারের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৩৮ Time View

কুলাউড়া প্রতিনিধি :

কুলাউড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৬’* এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বই পড়ায় আগ্রহ সৃষ্টি এবং পাঠচর্চা বৃদ্ধির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় স্থানীয় দখিন দাওয়া পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে বইপড়া ও পাঠাভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন দেশবরেণ্য সাংবাদিক ও লেখক, ‘দৈনিক আগামীর সময়’ এর সম্পাদক মোস্তফা মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মামুন বললেন, একটি জাতির উন্নতির মূল ভিত্তি হলো বই। পাঠাগারগুলোই পারে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। আদর্শ পাঠাগারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কুলাউড়া গোল্ড ক্লাবের সদস্য আব্দুর রহমান খাঁন রেনুর সভাপতিত্বে ও আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা দৈনিক আগামীর সময় এর কুলাউড়া প্রতিনিধি মোঃ খালিক উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হুমায়রা ফেরদৌস, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম. লুৎফুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, সুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তফা মহসিন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলাম, তরুণ সমাজসেবক আব্দুর রহমান শিপু, হাফিজ আব্দুল মজিদ রিপন, প্রভাষক মোঃ আজিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিজয়ীদের পুরস্কার বিতরণ। উৎসবে অংশগ্রহণকারী দুই শতাধিক পাঠককে নগদ অর্থ, বই ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়*। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

পুরস্কারপ্রাপ্ত পাঠক ও তাদের অভিভাবকরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের উৎসব তরুণদের বইমুখী করতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও বিপুল সংখ্যক পাঠক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ খালিক উদ্দিন বইপড়ার গুরুত্ব উপলব্ধি করে ২০১৯ সালে উপজেলা শহরে পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত আড়াই হাজারের অধিক পাঠককে আনুষ্ঠানিকভাবে বই পড়ায় উদ্বুদ্ধ করেছেন। তিনি বললেন, আগামী সময়গুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী

কুলাউড়া আদর্শ পাঠাগারের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬