Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১ লাখ কোটি টাকার আমানত সংগ্রহে পূবালী ব্যাংকের ঐতিহাসিক অর্জন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত কমলগঞ্জে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার কুলাউড়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষাবৃত্তি বিতরণ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উদ্যোগে বদরুজ্জামান সজলকে সংবর্ধনা কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বদরুজ্জামান সজল মৌলভীবাজারে আইন প্রয়োগ ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংহতি সমাবেশ সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকের ১ ঘন্টা কর্মবিরতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উদ্যোগে বদরুজ্জামান সজলকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১৩ ঘন্টা আগে
  • ৪৩ Time View

কুলাউড়া প্রতিনিধি :

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজসেবক বদরুজ্জামান সজল-কে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি কুলাউড়া শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বদরুজ্জামান সজল দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর মতো একজন শিক্ষানুরাগী ব্যক্তির নেতৃত্বে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, কুলাউড়ার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বদরুজ্জামান সজলের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত অতিথি বদরুজ্জামান সজল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১ লাখ কোটি টাকার আমানত সংগ্রহে পূবালী ব্যাংকের ঐতিহাসিক অর্জন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উদ্যোগে বদরুজ্জামান সজলকে সংবর্ধনা

Update Time : ১৩ ঘন্টা আগে