
খ ম জুলফিকার, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে
আইন প্রয়োগ ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। বক্তব্য বক্তব্য রাখেন
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, পিপি ড. আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জেলা আহ্বায়ক মো. জামাল উদ্দিন আহমেদ।
মতবিনিময় সভায় জেলার ৭টি উপজেলা থেকে তিনশতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Reporter Name 









