Dhaka , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংহতি সমাবেশ সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকের ১ ঘন্টা কর্মবিরতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত। পাঁচ বছর ধরে পড়ে আছে রোলার, তুলে নেওয়া হয়েছে ইটের সলিং—ভাটেরা-ভুকশিমইল সড়কের বেহাল দশা, জনমনে চরম ক্ষোভ মৌলভীবাজারে কমলগঞ্জে আদমপুরে ইস্ট ওয়েস্ট সিড, বাংলাদেশ পক্ষ থেকে ফসলের মাঠ দিবস পালিত। মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে শাহিদা পারভীন ট্রাস্টের উদ্যোগে ২০জন সফল বাবাকে সংবর্ধনা শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’-এর সৌজন্যে ও অর্থায়নে প্রায় তিন’শ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান কমলগঞ্জে নিসচা’র উদ্যোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংহতি সমাবেশ সিলেটে

  • Reporter Name
  • Update Time : ৭ ঘন্টা আগে
  • ১৬ Time View

নিপা আক্তার , সিলেট | ২৪ জুলাই ২০২৬

দক্ষিণ এশিয়ায় শান্তি, মুক্তি ও সার্বভৌমত্বের সংগ্রামের অংশ হিসেবে ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও জনগণের ওপর সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে সংহতি জানিয়ে সিলেটে সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংহতি সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চলমান জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন পরস্পর বিচ্ছিন্ন নয়। ভারতে মোদি সরকারের দমননীতির বিরুদ্ধে ছাত্র ও কৃষকদের আন্দোলন, বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং বাংলাদেশের শিল্প, কৃষি ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে দাবি করা মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আন্দোলন একই মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

বক্তারা আরও বলেন, দিল্লিতে পুলিশের দমন-পীড়নের মুখে প্রতিরোধ, বেলুচিস্তানের সংগ্রামী তরুণীদের আন্দোলন এবং বাংলাদেশের নিপীড়িত মানুষের সংগ্রাম একই ধারার প্রতীক। সীমান্ত ভিন্ন হলেও নিপীড়িত মানুষের অধিকার ও মুক্তির লড়াই অভিন্ন। তাই আন্তর্জাতিক সংহতি আরও জোরদার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগরের সভাপতি তানজিনা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়শা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠক ফারজানা আহমেদ ও দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী লাহিন তালুকদার,সহ অন্যরা।

সমাবেশ থেকে দক্ষিণ এশিয়াজুড়ে গণতন্ত্র, মানবাধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংহতি সমাবেশ সিলেটে

দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংহতি সমাবেশ সিলেটে

Update Time : ৭ ঘন্টা আগে