Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১ লাখ কোটি টাকার আমানত সংগ্রহে পূবালী ব্যাংকের ঐতিহাসিক অর্জন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত কমলগঞ্জে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার কুলাউড়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষাবৃত্তি বিতরণ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উদ্যোগে বদরুজ্জামান সজলকে সংবর্ধনা কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বদরুজ্জামান সজল মৌলভীবাজারে আইন প্রয়োগ ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংহতি সমাবেশ সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকের ১ ঘন্টা কর্মবিরতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত।
নাগরিক সেবার মানোন্নয়ন ও আধুনিক পৌরসভা গঠনের প্রত্যয়

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বদরুজ্জামান সজল

স্টাফ রিপোর্টার | কুলাউড়া টুডে
আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। তাঁর এ ঘোষণার পর থেকেই কুলাউড়ার রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি কুলাউড়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বদরুজ্জামান সজল বলেন, “কুলাউড়া পৌরসভাকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, সেবামুখী ও উন্নয়নবান্ধব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা থাকলে সেই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব। আমি বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি আদর্শ পৌরসভা গড়ে তোলা যাবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শহর গঠন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, নাগরিক সেবার ডিজিটালাইজেশন এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও যুবসমাজের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, একটি পৌরসভার উন্নয়ন কেবল একজন জনপ্রতিনিধির একার পক্ষে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সম্মিলিত উদ্যোগ। তিনি কুলাউড়া পৌরবাসীর দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বদরুজ্জামান সজলের প্রার্থিতা ঘোষণার মাধ্যমে কুলাউড়া পৌরসভার নির্বাচনী মাঠে নতুন সমীকরণের সৃষ্টি হতে পারে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, বদরুজ্জামান সজল দীর্ঘদিন ধরে কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে ব্যবসায়ী সমাজের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ স্থানীয় জনগণের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে, তখন বদরুজ্জামান সজলের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা নির্বাচনকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে বলে স্থানীয়দের ধারণা। এখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১ লাখ কোটি টাকার আমানত সংগ্রহে পূবালী ব্যাংকের ঐতিহাসিক অর্জন

নাগরিক সেবার মানোন্নয়ন ও আধুনিক পৌরসভা গঠনের প্রত্যয়

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বদরুজ্জামান সজল

Update Time : ১৪ ঘন্টা আগে