Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

বিশ্বের কোথাও বীমা ছাড়া গাড়ি চলে না, ব্যতিক্রম শুধু বাংলাদেশ: এম নাসের রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২৮৬ Time View

**মৌলভীবাজার প্রতিনিধি:**
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, বিশ্বের প্রায় সব দেশে বীমা ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচলের অনুমতি নেই, কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে এক নেতিবাচক ব্যতিক্রম। তিনি বলেন, “ভারত, নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশে বীমা ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামে না। অথচ আমাদের দেশে লাখ লাখ টাকা খরচ করে গাড়ি কিনলেও মালিকরা বীমার বিষয়ে সচেতন নন। ফলে দুর্ঘটনা বা চুরিতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।”
শুক্রবার (১লা মে) বিকেলে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে সাবেক এই এমপি বলেন, “বাংলাদেশে বর্তমানে ৫৬টি ব্যাংক এবং ৮২টি বীমা কোম্পানি রয়েছে। অথচ ভারতের মতো বিশাল দেশে ব্যাংকের সংখ্যা ৩৪টিরও কম। দেশে প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক ও বীমা কোম্পানি থাকার মূল কারণ হচ্ছে লুটপাটের সুযোগ তৈরি করা। ভারত বা অন্যান্য দেশে ব্যাংক লুটের কোনো সিস্টেম নেই, যা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে বিদ্যমান।”
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে নাসের রহমান বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আড়াই মাস হয়েছে। দেশের ১৮ কোটি মানুষের বিশাল চাহিদা পূরণ করা বড় চ্যালেঞ্জ। আমরা পর্যায়ক্রমে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবো।”
জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ মো. আব্দুল মুকিত ও মো. ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান।
আলোচনা সভায় জেলা বিএনপি ও শ্রমিক দলের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রমিকদের নায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

বিশ্বের কোথাও বীমা ছাড়া গাড়ি চলে না, ব্যতিক্রম শুধু বাংলাদেশ: এম নাসের রহমান

Update Time : ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬