Dhaka , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত।

কুলাউড়ায় ৪কোটি টাকা ব্যয়ে ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৯৪ Time View

আশরাফুল ইসলাম জুয়েল :

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)’ এর আওতায় শিবির রোড উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান ইমরানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ২৭৩ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় শিবির রোড উন্নয়ন কাজ দুই ধাপে সম্পন্ন হবে। আরএইচডি সড়ক সংলগ্ন ময়না মহুরি বাসভবন এলাকা থেকে কুলাউড়া-বিজয়া সড়ক পর্যন্ত ৭৫০ মিটার সড়কের মধ্যে প্রথম ২০০ মিটার আরসিসি এবং অবশিষ্ট ৬৫০ মিটার ডিবিসি পদ্ধতিতে নির্মাণ করা হবে।

এ ছাড়া সংযোগ সড়ক হিসেবে রোহান স্টোর এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পকেট গেট পর্যন্ত ২৩০ মিটার (লিংক-১) এবং ভূমি অফিস এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পর্যন্ত ১২০ মিটার (লিংক-২) সড়ক উন্নয়ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট সড়ক উন্নয়ন দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। অন্যদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়কের পাশে ৭৪৩ মিটার দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ করা হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী

কুলাউড়ায় ৪কোটি টাকা ব্যয়ে ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন

Update Time : ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬