Dhaka , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত। বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা কুলাউড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, ৮ মামলায় জরিমানা পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা বার্তা। পারফরম্যান্সের ভিত্তিতে কুলাউড়ার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ডিআইজি পুরস্কার কুলাউড়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ভাটেরা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠিত মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮১ যানবাহন আটক, ২৬৭ মামলা ও ১৫ লাখ টাকা জরিমানা বাংলা এডিশনের সাংবাদিক জিলানী এর উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন মরহুম আলহাজ্ব সামছুল ইসলাম চৌধুরীর ঈসালে সওয়াব উপলক্ষে বিশাল মেজবানি অনুষ্ঠিত।

এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৪৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি |

মৌলভীবাজার: দেশের প্রথিতযশা রাজনীতিক, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী। আজ শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের নিজ বাড়িতে গিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।

​জানা গেছে, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মরহুম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এম নাসের রহমানের আমন্ত্রণে বাহারমর্দানে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত বিশিষ্টজন ও নেতাকর্মীদের নিয়ে পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।

​জিয়ারতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপুসহ বিএনপি ও আনজুমানে আল ইসলাহর স্থানীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী

Update Time : ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬