Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩১ Time View

 কামাল খান:

সিলেটের গোলাপগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) হরেকৃষ্ণ সরকার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর,ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা,এবং গোলাপগঞ্জ জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রিন্সিপাল,জিন্নুর আহমদ চৌধুরী, বিএডিসি (সেচ) উপসহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি ইসমাইল হোসেন সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন—
“কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে সরকার। যাতে তারা ভালো ফলন উৎপাদন করতে পারে সে লক্ষ্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। তবে সরকার প্রদত্ত সার কৃষিজমিতে ব্যবহার না করে কেউ বিক্রি করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের পাশে সবসময় থাকবে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।”
অনুষ্ঠানে মোট ৮০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

Update Time : ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫