Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত। কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাংবাদিক এনামুল হক মুন্না’র পিতা, মাস্টার ফজলুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

    • জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পিতা ও বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের বাসিন্দা হাইল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার ফজলুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

একই দিন বিকেল সাড়ে তিনটায় নিজ বাড়ির পার্শ্ববর্তী জনতা বাজার জামে মসজিদের সামনে অসংখ্য মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ইমামতি করেন সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান সিঙ্গাইরকুঁড়ি।

জানাজায় অংশ নেন— জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসব্বির, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কেএম মামুন, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মাসুদ তরফদার, দৈনিক ইত্তেফাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবিব, জকিগঞ্জ বনফুলের মালিক কাজী শিহাব আহমদ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বার, জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি বেলাল আহমদ, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি স্পেন প্রবাসী জয়নাল আবেদিন, সহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাস্টার ফজলুর রহমান দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি স্থানীয় জনতা বাজার জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। জীবনের একপর্যায়ে তিনি সৌদি আরবেও কিছুদিন ছিলেন। গত সপ্তাহখানেক আগে স্ট্রোক করলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে দৈনিক কালবেলা, দৈনিক একাত্তরের কথা, সিলেট প্রতিদিনের প্রতিনিধি ও জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক, কুলাউড়া টুডে অনলাইন পত্রিকার সম্পাদক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ প্রেসক্লাব ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

সাংবাদিক এনামুল হক মুন্না’র পিতা, মাস্টার ফজলুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

Update Time : ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫