Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
​ভাষাসৈনিক বদরুজ্জামান ও আমাদের দায়িত্ব। ​– ড. মো. আবু তাহের কাতারে মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল জনকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু সেবা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের প্রত্যয় এলাকার মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে এগোতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার সিদ্দিকী গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ ‎নজরুল বর্ষে রাজনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন। লন্ডনে কুলাউড়া ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্ট কুলাউড়ায় মাদক সেবনে বাধা-ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই আহত

জনকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু সেবা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের প্রত্যয়

  • Reporter Name
  • Update Time : ১৬ ঘন্টা আগে
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক সেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে ‘জনকল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি নতুন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

গত (০৫ আগষ্ট) মাসের প্রথম দিকে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের জনতা বাজার হতে ৪০০ ট্রেড ফ্যামিলি কার্ডধারীগণের মাঝে ৮৪০ টাকা’র প্যাকেজ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো—সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে সরবরাহ করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখা।
জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, সামাজিক সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। মধ্যস্বত্বভোগীর প্রভাব কমিয়ে ন্যায্যমূল্যে পণ্য ভোক্তার হাতে পৌঁছে দেওয়া এবং নারীদের দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই আমাদের অঙ্গীকার।

প্রতিষ্ঠানের উদ্দেশ্যজনকল্যাণ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো—

° সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা।
° নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
° সমাজের মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
° নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে মানুষের ক্রয়ক্ষমতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।
° স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা।
° সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জনকল্যাণমূলক উদ্যোগকে এগিয়ে নেওয়া।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, লাভের চেয়ে মানুষের সেবা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন সেবামূলক কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

জনকল্যাণ ফাউন্ডেশন পরিচালক মোঃ মিফতা আহমদ রাফি আরও জানান, জনকল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতে একটি দায়িত্বশীল ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চায়। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সেবা, সততা ও ন্যায্যমূল্য এই মূলনীতিকে সামনে রেখে জনকল্যাণ ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​ভাষাসৈনিক বদরুজ্জামান ও আমাদের দায়িত্ব। ​– ড. মো. আবু তাহের

জনকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু সেবা ও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের প্রত্যয়

Update Time : ১৬ ঘন্টা আগে