Dhaka , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূকশিমইল লাইন কমিটির নব- নির্বাচিত কমিটি গঠিত ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ভাটেরায় কাজী মাওলানা শাতির খান (রহ.)-এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন কুলাউড়া উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিমের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সঙ্গে অধ্যাপক কন্যা ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ ৩০ চৈত্র, এরপরও ফি আদায়ের অভিযোগ জীবিত মানুষকে মৃত বলে অপপ্রচার কবিরা গুনাহ, জুলুম ও সামাজিক ফিতনা তৈরীর শামীল ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন।

  • Reporter Name
  • Update Time : ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬৩ Time View

কুলাউড়া উপজেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ কর্মসুচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো আবুল মাসুদ, কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কমকর্তা খোরশেদ আলম প্রমুখ।

ইউএনও সানজিদা আক্তার জানান, ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ বাড়ির আঙ্গিনা,ঝোপঝাড় নিজ উদোগে পরিষ্কার করাসহ প্রতি শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন কুলাউড়া পৌর এলাকার সড়ক, ড্রেন, নালা-নর্দমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান চিহ্নিত করে পানি অপসারণ করা হয়। ## ছবি ক্যাপশন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভূকশিমইল লাইন কমিটির নব- নির্বাচিত কমিটি গঠিত

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন।

Update Time : ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬