Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত।

ভাটেরা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. হামিদ খানের দায়িত্ব গ্রহণ।

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টার: কুলাউড়া টুডে।

ভাটেরা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন ব্যবস্থাপনা পরিচালক (Managing Director—MD) হিসেবে মো. হামিদ খান (বিএসসি, এমএ,বিএড,এমএড) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রায় ৪০ বছর ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক ও প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছেন।
পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনেও তিনি অত্যন্ত দক্ষতা ও বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এলাকার সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য এমন একজন ব্যক্তিত্বকে এই গুরুদায়িত্ব প্রদান করায় আপামর জনসাধারণের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তি হিসেবে তিনি এলাকার মানুষের স্বাস্থ্যসেবার আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই হাসপাতালকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে নিজের সকল মেধা ও যোগ্যতা নিয়োজিত করবেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি রোগীদের জন্য উন্নত, মানসম্মত ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সেবার মান আরও উন্নত করা এবং সামগ্রিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ভাটেরা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. হামিদ খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী

ভাটেরা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. হামিদ খানের দায়িত্ব গ্রহণ।

Update Time : ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬