Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভূকশিমইলে শশার কান্দি মানব সেবা সংগঠনকে কাতার প্রবাসী ফজলুল করিম ফজলুর ৬০টি টি-শার্ট উপহার কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার উদ্যোগে জঙ্গল এর একটি অংশ পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত। মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কুলাউড়ার ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চুর ইন্তেকাল কমলগঞ্জে আদমপুর বাজারে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও রেলী অনুষ্ঠিত।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি এমপি শওকতুল ইসলামের কৃতজ্ঞতা

  • Reporter Name
  • Update Time : ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৪৪ Time View

আল ফেরদাউস: বিশেষ প্রতিনিধি :

কুলাউড়া উপজেলাবাসীর চিকিৎসা সেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবশেষে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে।
কুলাউড়াবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি পূরণের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া ) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম ।

জানা গেছে, কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও এ গ্রেডের একটি পৌরসভার বিশাল জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যার এই হাসপাতালটি বর্তমান চাহিদার তুলনায় অপ্রতুল ছিল। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বাধ্য হয়ে নিচে ফ্লোরে চিকিৎসা নেন, অনেকেই উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে কিংবা বিভাগীয় হাসপাতালে ছুটতে হতো। হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে এখন আধুনিক সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় শয্যা, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় স্তরেই জটিল ও জরুরি রোগের উন্নত চিকিৎসা পাওয়া সম্ভব হবে, যা এই অঞ্চলের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
এক বিবৃতিতে সংসদ সদস শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত কুলাউড়া বাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই জনপদের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ অভাবনীয় ভূমিকা রাখবে। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং আধুনিক স্বাস্থ্যসেবা দোড়গোঁড়ায় পৌঁছে দেওয়ার এই মহান উদ্যোগের জন্য আমি কুলাউড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য খাতের এই বড় অর্জন কুলাউড়া উপজেলার সামগ্রিক উন্নয়নে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।
হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার সর্বত্র আনন্দ ও স্বস্তির হাওয়া বইছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভুকশিমইল ফ্রেন্ডস কমিটির উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৯৪ শিক্ষার্থী

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি এমপি শওকতুল ইসলামের কৃতজ্ঞতা

Update Time : ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬