Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল খান দলীয় সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন আকমল হোসেন তালুকদার কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। শামীম আহমদ এর কৃতজ্ঞতা ও ভালোবাসা ভাটেরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রবাসী শামীম আহমদকে সংবর্ধনা মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়া বাদে ভুকশিমইল-শশারকান্দি যুব কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী রাজনকে সংবর্ধনা কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩৬৫ Time View

মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ

আজ ২৪ এপ্রিল রোজ শুক্রবার
মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা (৩য়-১০ম শ্রেণী) ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় সকাল ১০টায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবীদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল। তিনি মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে শিক্ষার্থীদের আরও বেশি বেশি জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান জেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার,জনাব প্রফেসর ড. মো: ফজলুল আলী অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত, মৌলভীবাজার সরকারি কলেজ,জনাব ডা: ছাদিক আহমদ সাধারণ সম্পাদক, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, জনাব ড. এড মো: আবু তাহের বিশিষ্ট লেখক, আইনজীবী ও গবেষক, জনাব বকসি ইকবাল আহমদ আহবায়ক, মৌলভীবাজার প্রেস ক্লাব, এড, নুরুল ইসলাম শেফুল সাধারণ সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাব, জনাব মোঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান স্কলার ফাউন্ডেশন মৌলভীবাজার, সাধারণ সম্পাদক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখা, রাসেল হাসান বক্ত যুগ্ম সাধারণ সম্পাদক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখা, দেওয়ার মুনাকিব চৌধুরী সাংগঠনিক সম্পাদক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেরাজ চৌধুরী।

শিক্ষার্থীদের উদ্দীপ্ত উপস্থিতি ও অভিভাবকদের নিরবচ্ছিন্ন সাড়ায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। বিজয়ীদের মধ্যে এক অভিভাবক বলেন, ‘এ ধরনের মানসম্মত আয়োজন মৌলভীবাজারের শিশু-কিশোরদের জন্য এক প্রেরণার নাম।’

আলোকিত জাতি গঠনের মূলমন্ত্রে দীক্ষিত স্কলার্স ফাউন্ডেশন আজ প্রমাণ করল, মেধার কোনো সীমানা নেই, শুধু প্রয়োজন সঠিক উৎসাহ আর পরিচর্যা। জেলা প্রশাসক থেকে শুরু করে শিক্ষা ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি যেন ঘোষণা করে দিয়েছে—মৌলভীবাজারের প্রতিটি মেধাবী শিশু এখন আর একা নয়; তাদের পাশে আছে গোটা জেলা। পুরস্কার বিতরণী শেষে যখন বিজয়ী শিক্ষার্থীরা উচ্ছ্বসিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ওঠে, তখন উপস্থিত প্রতিটি মানুষ উপলব্ধি করেন—এই মেধাবীরাই আগামীর মৌলভীবাজারকে বদলে দেবে, গড়বে সোনার বাংলা। স্কলার্স ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেরাজ চৌধুরী জানিয়েছেন, আগামী বছরেও জেলাব্যাপী এ আয়োজন আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল খান

মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Update Time : ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬